কিশোরগঞ্জের ক‍ৃতি সন্তান বিলকিস ইসলাম পুনরায় সংরক্ষিত এমপি নির্বাচিত


Saidpurer Alo প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ /
কিশোরগঞ্জের ক‍ৃতি সন্তান বিলকিস ইসলাম পুনরায় সংরক্ষিত এমপি নির্বাচিত

সৈয়দপুরের আলোঃ ত্রয়োদশ জাতীয় সংসদে নীলফামারী থেকে  সংরক্ষিত মহিলা সংসদ সদস‍্য নির্বাচিত হলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস‍্য ও সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক স্বাক্ষরিত তালিকা থেকে বিষয়টি নিশ্চিত করা গেছে।তিনি (২০০১-২০০৬) সংসদ সদস‍্য হিসাবে থাকাকালীন এলাকায় ব‍্যাপক উন্নয়ন করেছে। নারীর শিক্ষার কথা বিবেচনা করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া উচ্চ বিদ‍্যালয় প্রতিষ্ঠা করেছেন ইহা ছাড়া রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট সহ নানান উন্নয়ন কাজ করেছেন। দ্বিতীয়বারের মতো তাকে নির্বাচিত করায়  নেতাকর্মীসহ  সাধারণ মানুষের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।জানা গেছে,দীর্ঘদিন ধরে তিনি বিএনপির তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নানা সামাজিক ও রাজনৈতিক ও শান্তিপূর্ণ আন্দোলনে সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে নারী অধিকার, শিক্ষা বিস্তার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। তার এই সংগ্রামী জীবনযাত্রা এবং জনসম্পৃক্ততা তাকে জনগণের কাছে একজন গ্রহণযোগ্য নেত্রী  হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং নেতৃত্বের গুণাবলীর স্বীকৃতিস্বরূপ  তিনি সংসদে নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়ে নীলফামারীর প্রতিনিধিত্ব করার পুনরায় সুযোগ পেয়েছেন। নেতাকর্মী ও স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, সংসদ সদস্য হিসেবে বিলকিস ইসলাম এলাকার  নারীর ক্ষমতায়নসহ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এক  নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস‍্য বিলকিস ইসলাম বলেন, আমি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তাদের আশা-আকাঙ্খা পূরণে কাজ করতে চাই। নীলফামারী জেলাকে  একটি আধুনিক ও যুগপোযোগী জেলায় পরিণত করাই আমার লক্ষ্য। আমাকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস‍্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।