অপপ্রচার ও পরিবারকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদ


Saidpurer Alo প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ /
অপপ্রচার ও পরিবারকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদ

অপপ্রচার ও পরিবারকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদ

আমি মোঃ আসিফ শাবাব ,পিতাঃ আবু বকর সরকার, মাতাঃ নাজমিন আক্তার। আমার পিতা, মাতা গত ১৯ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং ২০ সেপ্টেম্বর সকালে তারা শাহবাগের একটি হোটেলে চেক-ইন করেন। সকাল বেলা আমার পিতাঃ আবু বকর সরকার ও আমার পিতার সাথে থাকা আমার ভাই ফারুক নাস্তা করতে গেলে একটি চক্র তাদের পিছু নেয় এবং জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এবং তাদের কাছে থাকা টাকা পয়সা, মোবাইল ফোন, এটিএম কার্ড জোরপূর্বক নিয়ে নেয় । পরে তাদের নিরিবিলি এক জায়গায় নিয়ে যায় এবং আমার ভাই ফারুক কে নামিয়ে দিয়ে আমার পিতাকে নির্জন স্থানে নিয়ে গলায় ছুরি রেখে আমার পিতার কাছ থাকা ডেবিট কার্ড জোর করে নেন এবং পিন নম্বর জানতে চায়। এরপর তারা (সন্ত্রাসীরা) পিতার অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তুলে নেয় এবং তার মানিব্যাগ ফেরত দেয়, যার মধ্যে আগে থেকেই পরিকল্পিতভাবে কিছু ইয়াবা ঢুকিয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যে দুর্বৃত্তরা গাড়ি থেকে নেমে পড়ে এবং অল্প সময়ের মধ্যে পুলিশ এসে আমার পিতা ও গাড়ির ড্রাইভারকে ধরেন।

এদিকে আমার মা পল্টন থানায় বাবার গত ২০ সেপ্টেম্বর মিসিং রিপোর্ট দায়ের করেন। উপরক্ত এই সমস্ত কিছুই পরিকল্পিতভাবে ঢাকার একটি চক্র আগে থেকেই সাজিয়ে রেখেছিল, যার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গিয়েছে। যার তদন্ত চলমান। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে আমার পিতা আবু বকর সরকার সম্পূর্ণ নির্দোষ। খুব শিগগিরই এই ষড়যন্ত্রের অবসান ঘটবে, কারণ এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়াও আমাদের পরিবারকে ধ্বংস করার জন্য আরও ভয়াবহ চক্রান্ত করা হয়েছে, মেরে ফেলার হুমকি সহ নানারকম চাপ সৃষ্টি করা হয়েছে। আমরা সৈয়দপুরবাসী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাই, আপনারা আমাদের পাশে ছিলেন। আপনাদের সহযোগিতায় এই চক্রকে দমন করবো ইনশাআল্লাহ।

ধন্যবাদসহ

মোঃ আসিফ শাবাব