সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ /
সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহেল (৪২) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গত শনিবার (১৮ অক্টোবর) সৈয়দপুর রেলস্টেশন সংলগ্ন আকতার হোটেল এর পাশে সৈয়দপুর- ঢেলাপীর সড়কে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়েছে। আটককৃ মোঃ সোহেল সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়ার মৃত জুবায়ের ছেলে ।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জেলা গোয়েন্দা নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো সোহেলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়েছে। পরে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।