

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ারীর তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ বুধবার (১৫ অক্টোবর) রাতে বার্তা ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন ।
গতকাল রাতে জেলার সৈয়দপুর থানাধীন কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুঠিরঘাট ব্রিজ সংলগ্ন হাজারিহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন কাশিরাম বেলপুকুর ইউনিয়ন চওড়া বালাপাড়া এলাকার মোঃ আশরাফ আলর ছেলে মোঃ হাসান আলী (২১) একই এলাকার মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ নাজাতুল ইসলাম (২৬) ও মোঃ মোজাহারুল ইসলামের ছেলে মোঃ জেবিন আল মামুন (২৫) ।
জেলা গোয়েন্দা পুলিশ জানান, জেলা গোয়েন্দা পুলিশের ১১৭ নং জিডি ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাঁদেরকে আটক করেন। এ সময় প্রাথমিকভাবে তাদের মোবাইল ফোন ২ টি জব্দ করে পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে ভিসা প্রতারণা ও অনলাইন কেসিনো খেলার সাথে জড়িত জানা যায়।
এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান পরিচালনা করে তাঁদেরকে আটক করা হয়েছে। পরে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :