স্বামীর অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় স্ত্রীকে প্রান নাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সন্মেলন 


Saidpurer Alo প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ /
স্বামীর অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় স্ত্রীকে প্রান নাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সন্মেলন 

রাজু আহমেদঃ স্বামীর অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্ত্রীকে প্রান নাশের হুমকি দেয়ার প্রতিবাদে আজ (১৯ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শহরের সৈয়দপুর প্লাজার একটি চাইনীজ হোটেলে অনুষ্ঠিত সংবাদ সন্মলনে লিখিত বক্তব্য বলেন ঘটনার শিকার ও নীলফামারী প্রাথমিক জেলা অফিসের অফিস সহায়ক সুমি আকতার কল্পনা।

তিনি অভিযোগ করে বলেন তার স্বামী(বর্তমানে তালাক প্রাপ্ত) হাবিবুল্লাহ পায়েল নীলফামারী প্রাথমিক জেলা শিক্ষা অফিসের নৈশ প্রহরী পদে চাকরি করতেন। কিন্তু এই চাকরির সুবাদে তিনি বিভিন্ন ব‍্যক্তিকে চাকরি পাইয়ে দেবার কথা বলে হাতিয়ে নিতেন টাকা। চাকরি প্রত‍্যাশিরা চাকরি না পাওয়ায় তারা বাসায় আসতো তাকে খুঁজতে। এমন অবস্থায় সে আত্নগোপনে থাকতো দিনের পর দিন। এহেন পরিস্থিতিতে আমাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকতো। বাসার খরচও সে দিতো না। তার অনৈতিকতা নিয়ে আমাদের সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে। ফলে সে আমার সাথে সম্পর্ক ছেদ করে। তার অপকর্মের কারণে চাকরিচ‍্যুতও হয়। এসব কারণে সে আমাকে দোষারুপ করে সন্ত্রাসী দিয়ে বাসায় হামলা করে আমাদের বাসা ছাড়া করেছে।

এ ব‍্যপারে পুলিশকে অভিযোগ দিয়ে মিলছে না প্রতিকার। বর্তমানে সে আমাকে প্রান নাশের হুমকি দিচ্ছে। আমাকে চাকরি হারা করতে কর্মস্থলে যেতে বাধার সৃষ্টি করছে। আমি নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অফিস সহায়ক পদে কর্মরত আছি। আমাকে চাকরি হারা করতে সে আমার চরিত্র হননের চেষ্টা করছে। সামজিক যোগাযোগ মাধ‍্যমে অপপ্রচার করছে। আমার জেলা কর্মকর্তার বিরুদ্ধেও সে অনৈতিকতার ধোয়া তুলে অপপ্রচারে লিপ্ত আছে। আর তার সহযোগিতায় রয়েছে অফিসের কতক কর্মচারী।

এসব কর্মচারীরা হলো যথাক্রমে আব্দুর নূর, আবু তালেব, মোঃ মামুন, মেজবাউল হক, মতিয়ার রহমান, শ‍্যামল কুমার, মানিক হোসেন ও মোঃ লিমন। এরা জোটবদ্ধ হয়ে আমাকে শারীরিকভাবেও লাঞ্চিত করেছে। আমার সাবেক স্বামী হাবিবুল্লাহ পায়েলের হয়ে এরাই আমাকে চাকরি করতে বাধার সৃষ্টি করছে। চাকরিস্থলে উপস্থিত হতে দিচ্ছে না। সর্বপরি আমাকে চাকরিচ‍্যুত করার পরিকল্পনা নিয়ে তারা মিশনে নেমেছে। এমতাবস্থায় আমি চাকরি হারা হলে আমার নাবালক বারো বছর বয়সি সন্তান, আমার বৃদ্ধ মা, আমার ছোট বোন ও আমি মিলে চার সদস‍্যের পরিবার রাস্তায় নামা ছাড়া অন‍্যকোন পথ থাকবে না। এজন‍্য আমি সমাজের নিতিনির্ধারক মহলসহ আইনী ব‍্যক্তিদের সহযোগিতা প্রত‍্যাশা করছি।

এদিনের সংবাদ সন্মেলনে আয়োজক সুমি আকতার কল্পনার সাথে নাবালক ছেলে আহনাফ আবিদ শিহাব, মা আলেয়া খাতুন, ছোটবোন মৌ আকতারসহ সুহৃদজনরা উপস্থিত ছিলেন।