সৈয়দপুরে বাড়িতে মিলল চোরাই ট্রান্সফরমাসহ মূল্যবান সরঞ্জাম ,আটক ১


Saidpurer Alo প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১:১৮ অপরাহ্ণ /
সৈয়দপুরে বাড়িতে মিলল চোরাই ট্রান্সফরমাসহ মূল্যবান সরঞ্জাম ,আটক ১

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে বাড়ি থেকে উদ্ধার করেছে বহুমূল্যের ট্রান্সফরমা সহ নানান সামগ্রী। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার আদানির মোড় সংলগ্ন বকসাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে একটি বড় ট্রাক সহ ২ টি ট্রান্সফরমা এবং নেসকোর বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে।

এসময় বাড়ি মালিক ঐ এলাকার মৃত সাহাজ উদ্দিন বোদার ছেলে মোঃ আমিনুল ইসলাম (৫০) আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে ঘটনাস্থলে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী বলেন, আমরা এখানে এসে দেখি আমাদের যেগুলো ট্রান্সফরমা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেগুলো এখানে জব্দ করেছে পুলিশ । এখানে বেশ কিছু আমাদের চুরি হওয়া নানান সরঞ্জাম এখানে পাওয়া গেছে। মূলত এই চক্রটি বিভিন্ন স্থান থেকে আমাদের ট্রান্সফরমা নানান সরঞ্জাম চুরি করে এই বাড়িতে রাখতেন। পুলিশ তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ ওয়াদুদ বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানাতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমা চোরের সক্রিয় সদস্যরা , একটি ট্রাকে করে চুরি করে আমিরুল ইসলামের বাসার পাশে একটি গোডাউনে সংরক্ষণের চেষ্টা করেছিল। এই গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সদস্যের কয়েকজন পালিয়ে যায়। এ সময় একজনকে আমরা আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের তদন্ত ও তল্লাশি অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য উদ্ধার হওয়া সামগ্রী নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সম্পত্তি । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।