

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ভুক্তভোগী নামে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার এর অভিযোগে সৈয়দপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। উপজেলার কাজীরহাট পশ্চিমপাড়া গ্ৰামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে ভুক্তভোগী মোঃ রাসেল মিয়া গত বুধবার রাতে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তফশীল বর্ণিত সম্পত্তি ভুক্তভোগীর পিতা ও মাতার নামীয় কবলা খরিদা সম্পত্তি। যা ভুক্তভোগী সম্পত্তি ক্রয় করার পর প্রায় ১২/১৩ বছর পূর্বে বাড়িঘর নির্মানে করে বসবাস করছে । অতঃপর বর্তমান জমির অনলাইন খারিজের বিষয়ে ভুক্তভোগীর পিতার ভূমি অফিসে যাতায়াত এবং ওয়ারীশনা সম্পত্তি মর্মে অহেতুক দাবীতে করছে একই এলাকার মৃতঃ আজিজার রহমানের ছেলে আনারুল ইসলাম। জমির বিষয়ে ইতিপুর্বে স্থানীয় পর্যায়ে সালিশ অনুষ্ঠিত হয়েছে যা অভিযুক্ত ব্যক্তি মানেন নাই।
এমন অবস্থায় অভিযুক্ত আনারুল এবং তার স্ত্রী সাথী আক্তার, সহ মেরিনা, উরজিনা, আরজিনা ভুক্তভোগীদের সাথে ঝগড়া-বিবাদ করার চেষ্টা করেতে থাকে। তৎপর মিথ্যা উক্তি মূলে ভুক্তভোগীর পরিবারকে হয়রানী ও খরচান্ত করার জন্য মিথ্যা উক্তি মূলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এম.আর-৩০৭/২৫ নং মোকদ্দমা সহ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে অপর একটি মোকদ্দমা পি-৬৪/২৫ দায়ের করেন । যাতে ভুক্তভোগী জবাব প্রদান করলে বিজ্ঞ আদালত উহা গ্রহণ করতঃ মামলাটি নথীজাত করেন।
এমন অবস্থায় আনারুল তৎপর হয়ে ভুক্তভোগী উপর আরো ক্ষিপ্ত হয়ে সর্বদায় মারমুখী আচরণসহ ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছেন । বিভিন্ন ভাবে সমাজে ভুক্তভোগীর পরিবারকে হেয় করা সহ ভুক্তভোগীর ক্ষতি করার চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আসতেছেন। এবং ক্ষতি করবে এই মর্মে জোরালো ভাবে প্রকাশ্যে হুমকীও দিচ্ছে । ইতিমধ্যে আনারুল এর পুত্রকে জুসের সাথে বিষ মিশিয়ে দেয়ার মিথ্যা বানোয়াট ঘটনা বানিয়ে ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলিয়া ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবং মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ রাসেল মিয়া বলেন, ইতিপূর্বে অভিযুক্ত ব্যক্তি একই এলাকার নাবালিকা মেয়েকে ধর্ষনের চেষ্টা করেছে । ঐ অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাঃশিং ৩৬৬/১৭ নং মোকদ্দমা হয়। এখন অভিযুক্তরা আমার এবং আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত আছেন। আমি এর সঠিক বিচার চাই। এবং সঠিক বিচারের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দাবি জানাই ।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ ওয়াদুদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :