

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে স্বনামধন্য শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান “দ্যা লাইসিয়াম” শিক্ষা পরিবারের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ‘সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলা শহীদ স্মরণী, ডাক বাংলো সংলগ্ন এলাকায় নিজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এ অনুষ্ঠানে অর্ধশতাধিক গণিত”অলিম্পিয়াড–২০২৪’’ এ মেধাবৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও বৃত্তির সনদ তুলে দেওয়া হয়।
এ সময় “দ্যা লাইসিয়াম” এর পরিচালক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মো. আসরাফুল ইসলাম সবুজ বলেন, কোমলমতি শিক্ষার্থীরা দেশ ও জাতির আগামীর ভবিষ্যৎ। সুশিক্ষিত জাতি বিনির্মাণে দ্যা লাইসিয়াম শিক্ষা পরিবার বদ্ধ পরিকর।
অত্র প্রতিষ্ঠানের সহ পরিচালক লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রক্তন শিক্ষক জনাব মো. আসিফ সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেষণামূলক বক্তব্য রাখেন যা শিক্ষার্থীদেরকে আরও অনুপ্রাণিত করবে ।
অনুষ্ঠান শেষে অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এই যথাযোগ্য মর্যাদা ও সম্মান শিক্ষার্থীদের মনোবলকে দৃঢ় করবে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী করে তুলবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও বেশি অনুপ্রাণিত হবে এবং উৎসাহ পাবে।
এসময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কলা-কুশলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ।
আপনার মতামত লিখুন :