সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ আটক


Saidpurer Alo প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ /
সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

সৈয়দপুরের আলোঃ নীলফামারী সৈয়দপুরে নিজেকে ডিবি পরিচয় প্রদানকারী দুইজন ভুয়া ডিবিকে আটক করেছেন স্থানীয় জনতা।

আজ শনিবার (৯ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনা ডাংগা এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

বিষয়টি সৈয়দপুরের আলো কে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন।

আটকৃতরা হলেন কিশোরগঞ্জ উপজেলা নিতাই ইউনিয়নের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ দুলাল হোসেন (৪৬) ও নীলফামারী সদর উপজেলার দাড়োয়ানী মোল্লাপাড়া এলাকার মৃত ইনসানের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫) ।

পুলিশ ও স্থানীয়রা সৈয়দপুরের আলো কে জানান, দুপুরে আটককৃত দুইজন ওই এলাকার স্থানীয় মানুষের কাছে ডিবি পরিচয় টাকা দাবি করলে স্থানীয়দের মনে সন্দেহ হয় এবং তাঁরা আটক করে পুলিশে খবর দেয়। পরে সৈয়দপুর থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন সৈয়দপুরের আলো কে বলেন,আটক ব্যক্তিদ্বয়কে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে । এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।