পুটিমারী ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল রানা নেতৃত্ব বিশাল র‍্যালি


Saidpurer Alo প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ /
পুটিমারী ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল রানা নেতৃত্ব বিশাল র‍্যালি

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির অধিন‍্যস্ত পুটিমারী ইউনিয়ন বিএনপির সভিপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক মকছুদার রহমানের নেতৃত্বে একটি র‍্যালী নিয়ে উপজেলা বিএনপির উদ‍্যোগে জুলাই গণঅভ‍্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালীতে অংশগ্রহণ করেন।সেই র‍্যালীতে পুটিমারী ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ দল সমৃহ অংশ গ্রহণ করেন।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় মিনি স্টেডিয়ামে এসে মিলিত হয়।

এর আগে ছাদুরার পুল বাজারে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। দিক নির্দেশনা মূলক বক্তব‍্য রাখেন পুটিমারী ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মকছুদার রহমান, তাঁতী দলের সদস‍্য সচিব আলমগীর হোসেন, এবং ৯ ওয়ার্ডের সর্বস্থরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের পতন হয়। ইতিহাসের এই দিনটিকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় রাখতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ৫ আগষ্টের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করে।দিবসটি উপলক্ষে পুটিমারী ইউনিয়ন বিএনপি শহিদদের আত্নার মাগফেরাত করে দোয়া কামনা এবং উপজেলা বিজয় র‍্যালীতে অংশগ্রহণ করে।