কিশোরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত


Saidpurer Alo প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ /
কিশোরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ উপজেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারীর  কিশোরগঞ্জ উপজেলায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।দুই (২) দিন  ব্যাপী এই কর্মসূচিকে ঘিরে ছাত্রছাত্রী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হক, উপজেলা মাধ‍্যমিক অফিসার আশরাফ উজ জামান সহ অন‍্যান‍্য কর্মকর্তা বৃন্দ।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা  উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। তারা নবায়নযোগ্য শক্তি, স্মার্ট কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং তথ্য প্রযুক্তির ওপর ভিত্তি করে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও মডেল উপস্থাপন করে। এই প্রদর্শনীগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তবমুখী চিন্তাভাবনা ফুটে ওঠে। বিচারকগণ সৃজনশীলতা, উপস্থাপনা দক্ষতা এবং বাস্তব প্রয়োগযোগ্যতার উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করবেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক সচেতনতা, কৌতূহল এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিজ্ঞান মেলার আয়োজন অব্যাহত রাখার উপর জোর দেওয়া হবে। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক এবং প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের অনুষ্ঠান ক্রমাগত চলতে থাকলে, শিক্ষার্থীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে