

সৈয়দপুরের আলোঃ সৈয়দপুরে জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর ৩১ সদস্যর নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ২ মার্চ, জেডসিএফ-এর চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব সফিকুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদিত পত্রের মাধ্যমে সৈয়দপুর জেলা কমিটি অনুমোদন দেন। কমিটিতে সভাপতি থেকে শুরু করে বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফিরোজ আহমেদ। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ জাহিদ হাসান। সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন মোঃ ফারুক আজম, মীর নিপু মনোয়ার ও মোঃ নাছির ইসলাম।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুব আলম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শাহ মোঃ রনি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইঞ্জিঃ শাহরিন ইসলাম, মোঃ রবিউল ইসলাম ও ফাহিম মস্তাছির।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রুবেল হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোঃ মোবারক আলী ও মিনারুল হক মিনার। প্রচার সম্পাদক হিসেবে মোঃ জুয়েল এবং দপ্তর সম্পাদক হিসেবে হিমেল রায় দায়িত্ব পেয়েছেন।
তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ অনিক শাহ। ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শামসুল আলম শাহ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাজিদ ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ তানভীর ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম এবং সমাজ সেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাইসুল ইসলাম।
এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ নাহিদ হাসান, মোঃ জাদিদ সরকার, মোঃ মোস্তাহিদ বিন সরকার (রহিত), মোঃ ফয়সাল, মোঃ নীরব আহমেদ আবুল্লাহ, মোঃ মিন্টু ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, উজ্জ্বল রায়, মোঃ মাহবুবুল আলাম ও মোঃ মেহেদী হাসান।
নবনিযুক্ত সভাপতি মোঃ ফিরোজ আহমেদ সৈয়দপুরের আলো কে বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো সৈয়দপুরে সাইবার জগতে ইতিবাচক কার্যক্রম পরিচালনা, তথ্যপ্রযুক্তি নির্ভর জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উদ্যোগের সম্প্রসারণ। আমরা চাই স্থানীয় ও দেশের যুবসমাজকে প্রযুক্তি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে। এছাড়াও, জেলা এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণেও আমরা সক্রিয় ভূমিকা রাখব।”
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটি একসাথে কাজ করে সাইবার নিরাপত্তা, ডিজিটাল শিক্ষা ও সমাজসেবা সংক্রান্ত নানা উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :