কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী’র উদ্বোধন


Saidpurer Alo প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ /
কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী’র উদ্বোধন

কিশোরগঞ্জ নীলফামারীঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ‍্য স্লোগান সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২৫ শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার(২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় কিশোরীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতাল কর্তৃক আয়োজিত এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’র সহযোগিতায়  এ  প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার নুরুল আজীজের সভাপতিত্বে ও ভেটেরেনারী সার্জন ডাঃ মোঃ নাহিদ সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার তাহমিনা শিরীন প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারিগণ দেশি ও শংকর জাতের গরু, মহিষ, দুম্বা, ঘোড়া, ছাগল, ভেড়া, কবুতর, খরগোশ, হাঁস, মুরগী সহ বিভিন্ন পশু-পাখি সহ নেপিয়ার ঘাসের চারা, উন্নত মানের চিকিৎসার উপকরণ, বিভিন্ন কোম্পাণীর প্রতিনিধিগণ প্রদর্শনীতে অংশ নেয় এবং ছোট বড় খামারিদের সনদ প্রদান করা হয়।