সৈয়দপুরে ভিবিএসজেড টিমের পক্ষে শতাধিক দুস্থদের খাদ্যসামগ্রী সহায়তা


Saidpurer Alo প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ /
সৈয়দপুরে ভিবিএসজেড টিমের পক্ষে শতাধিক দুস্থদের খাদ্যসামগ্রী সহায়তা

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে শতাধিক দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী সহায়তা তুলে দিয়েছে ভিজিউয়াল ব্রান্ডিং স্ট্র্যাটেজি (ভিবিএসজেড) নামের একটি সংস্থা। রবিবার দুপুরে (০৯ নভেম্বর) শহরের পৌর কমিউনিটি সেন্টারে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে ওই প্রতিষ্ঠানে সৈয়দপুরের ফিউচার বিল্ডার্স দল।৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি তেল, ১ লবন, ১ কেজি ডাল, ১ টি সাবানসহ অন্যান্য খাদ্য সামগ্রী ওই দুস্থদের হাতে তুলে দেয় সংস্থার সদস্যরা।

সৈয়দপুর শাখার সুপার ভাইজার মো. মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও সমাজসেবক মোঃ আব্দুল খালেক সাবু। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পৌরসভার হিসাব রক্ষক মো. আবু তাহের, ছাত্রনেতা নয়ন, রবিউল আলম প্রমুখ। আগত অতিথিরা উপস্থিত থেকে দুস্থ পরিবারগুলোর মাঝে ওই খাদ্য সামগ্রী তুলে দেন।

সংস্থার সৈয়দপুর শাখার সুপার ভাইজার মো. মিলন বলেন, আমাদের (ভিবিএসজেড) সংস্থার পক্ষে থেকে আজকে দুস্থদের মাঝে সামান্য উপহার দিলাম, এটা এইসব পরিবারের প্রাপ্য ছিল। সত্যিকার অর্থে যারা গরীব, অসহায়, কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত, তারা যেন এই সহায়তা পায়, সেই লক্ষ্যেই আমাদের এই খাদ্য বিতরণ।ফিউচার বিল্ডার্স সৈয়দপুরের বিকি, নাহিদ, আরিফসহ অন্যান্য সদস্যরা শহরের বিভিন্ন মহল্লা থেকে ওই দুস্থ পরিবারের তালিকা করেন।

আগত অতিথিরা জানান, এরুপ তরুণ সদস্যদের নিয়ে সংস্থাগুলো গরিবদের সহায়তা এগিয়ে আসা একটি ভালো দিক। এটি দেখে অন্যান্যরা অনুপ্রাণিত হবে।