কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন


Saidpurer Alo প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ /
কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল। যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের এই বিপ্লব দেশ ও জাতিকে অনাকাক্সিক্ষত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।

ওইদিন জাতি আবারও শুনেছিল তার কণ্ঠ-আমি জিয়া বলছি। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে যে কণ্ঠে জাতি শুনেছিল স্বাধীনতার আহ্বান, আবারও সেই কণ্ঠে তারা শুনেছিল আশ্বাসের সুর। মুহূর্তেই জেগে উঠেছিল ১৯৭১ সালের মুক্তির প্রেরণা যেন বুকের ভার নেমে গিয়েছিল এক স্বস্তির নিঃশ্বাসে মুখরিত হয়েছিল পুরো দেশ ও জাতি।

ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৮ নভেম্বর) বিকালে কিশোরীগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ‍্যালয়ের মাঠে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী ৪ আসনের মনোনিত প্রার্থী অধ‍্যক্ষ আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহ সভাপতি এ‍্যাড. এস এম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,  সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস‍্য জিল্লুর রহমান ডালিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিমন, সদস‍্য মাহুবুবার রহমান বিলু, আশরাফ আলী, বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক, উপজেলার সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদক সহ সর্বস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।