সৈয়দপুরে মাদকদ্রব্যসহ আটক ১


Saidpurer Alo প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ২:১৯ অপরাহ্ণ /
সৈয়দপুরে মাদকদ্রব্যসহ আটক ১

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে পঞ্চাশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ হুমায়ুন কবির মানিক (৩৭) নামে এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে বিষয়টি সৈয়দপুরের আলো কে নিশ্চিত করেছেন নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আকতার হোসেন।

গতকাল বুধবার (৫ নভেম্বর) নীলফামারী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সৈয়দপুর পৌরসভাস্থ থানা মোড় রেল গেট হইতে জিআরপি মোড় এলাকা থেকে তাঁকে আটক করে। আটককৃত মোঃ হুমায়ুন কবির মানিক (৩৭) মুন্সিপাড়া ইসলামিয়া স্কুল সংলগ্ন এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন সৈয়দপুরের আলো কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়েছে। পরে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।