

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর ৪টি আসনের মধ্যে ২ টিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ঘোষণা অনুযায়ী,নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব এইচ এম সাইফুল্লাহ রুবেল ও নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী।
তবে নীলফামারী -১ ও ৩ এ আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা না করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন পরে ঘোষণা করা হবে। তবে দলীয় সূত্র জানিয়েছে, এসব আসনে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও তৃণমূলের মতামতের ভিত্তিতেই এ প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপির শক্ত অবস্থান গড়ে তুলতে এসব অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে নীলফামারী সদর উপজেলা , সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির এই প্রার্থী তালিকা ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :