সৈয়দপুরে বাস উল্টে আহত ১৪


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ /
সৈয়দপুরে বাস উল্টে আহত ১৪

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখমুখি সংঘর্ষে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০ টায় সৈয়দপুর -দিনাজপুর মহাসড়কের মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা সৈয়দপুরের আলো কে জানান , পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা স্টার পরিবহন নামে একটি যাত্রীবাহী নাইট কোচ সৈয়দপুর বাস টার্মিনাল যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কৃষি জমিতে উল্টে পড়ে যায় । পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ও সেনাবাহিনী এবং তারাগঞ্জ হাইওয়ে পুলিশসহ সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৪ জন আহতদের খবর পাওয়া গেছে ‌। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফারেন্সের সিনিয়র অফিসার হামিদুর সৈয়দপুরের আলো কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার কাজ চলমান রয়েছে এবং মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে সেনাবাহিনী , তারাগঞ্জ ও থানা পুলিশ কাজ করছে।