

সৈয়দপুরের আলোঃ দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠক ও জনসাধারণের আস্থা অর্জন করে আসা অনলাইন সংবাদমাধ্যম ‘সৈয়দপুরের আলো’-এর সকল সংবাদ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিভিন্ন সাংগঠনিক জটিলতা, নিবন্ধন-সংক্রান্ত বিষয় এবং ঊর্ধ্বতন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ বিষয়ে সৈয়দপুরের আলো কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা, পাঠানো সংবাদ, তথ্য, পরামর্শ এবং নিরবচ্ছিন্ন সমর্থনে সংবাদমাধ্যমটির পথচলা সমৃদ্ধ হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানায়, এই সাময়িক বিরতি তাদের জন্য যেমন কষ্টের, তেমনি পাঠকদের কাছ থেকেও কিছু সময়ের জন্য দূরে থাকার বেদনাদায়ক একটি সিদ্ধান্ত। তবে পাঠক ও সংবাদকর্মীদের ভালোবাসা, আস্থা এবং দোয়াই ভবিষ্যতের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
পরিস্থিতি অনুকূলে এলে নতুন প্রত্যয় ও আরও শক্তিশালী অঙ্গীকার নিয়ে সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে আবারও পাঠকদের মাঝে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।
শেষে সৈয়দপুরের আলো পরিবারের পক্ষ থেকে সকল সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, “আপনাদের দোয়া, ভালোবাসা ও অব্যাহত সমর্থন আমাদের একান্ত কাম্য।”
আপনার মতামত লিখুন :