কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন


Saidpurer Alo প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ /
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দ উচ্ছ্বাসে নীলফামারী কিশোরগঞ্জে নানা আয়োজনে উদ্‌যাপিত হয়েছে পহেলা বৈশাখ। ঢাক ঢোল, পালকি, ঢেঁকি, কুলাসহ গ্রামীণ জীবনের নানা ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি শোভা যাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন।

শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো শহর। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ মাননীয় সংসদ সদস‍্য হাফেজ মুনতাকিম, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ‍্যক্ষ মাহফুজার র।মান, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান,  উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, খাদ‍্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাতিফুর রহমান, অন‍্যান‍্য সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সামাজিক  ও সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা ভাত, মুড়ি মুড়কি ও অন্যান্য গ্রামীণ খাবার।