

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রথম পাত্র-পাত্রীর সন্ধনদাতা, নির্ভূল তথ্য ও শতভাগ স্বচ্ছতার নিশ্চয়তা দিতে ‘ ম্যারেজ মিডিয়া সৈয়দপুর’র শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের শহীদ ক্যাপ্টেন মীঢ়ধা শামসুল হুদা সড়কস্থ টেস্ট এন্ড গো এর চতুর্থতলায় প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুরের জ্যেষ্ঠ সাংবাদিক কাজী জাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক রেজা মাহমুদ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক এহসানুল কবীর। প্রধান সমন্বয়কারী রাবেয়া সরদার এলিনার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সমন্বয়কারী নুরজাহান বেগম, সহকারী সমন্বয়কারী সৈয়দা মাহফুজা আখতার প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সৈয়দপুরে এমন একটি প্রতিষ্ঠান প্রয়োজন ছিল। এটি একটি ভালো উদ্যোগ। অনেক অভিভাবক তাদের বিবাহযোগ্য ছেলে-মেয়েদের বিবাহবন্ধনে আবন্ধ করতে গিয়ে অসাধু লোকদের দ্বারা প্রতারণার শিকার হন। সেক্ষেত্রে সরকার নিবন্ধিত এ ধরণের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে হলে জবাবদীহির ব্যাপার থাকবে। উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন তিনি। পরিচালক এহসানুল কবীর বলেন, পাত্র পাত্রীর ব্যাপারে সঠিক তথ্যের ক্ষেত্রে প্রতারণার ফাদে পড়েন অনেকেই। যেহেতু এটি একটি সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান। তাই যেকোনো প্রতারণা থেকে অভিভাবকরা বিরত থাকতে পারবেন। শতভাগ স্বচ্ছতার নিশ্চয়তা দিতেই আমাদের এ প্রতিষ্ঠানের যাত্রা। আমাদের ‘ম্যারেজ মিডিয়া সৈয়দপুর’ এর পাত্র-পাত্রীর সন্ধান ও সঠিক তথ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক নুরুন নাহারসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :