

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুর শহরে পবিত্র ঈদ উপলক্ষে ১,০০০ অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগটি বাস্তবায়ন করে CPU Foundation, অর্থায়ন করে OBAT Canada এবং BEACON Project-এর আওতায় কর্মসূচিটি পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) শহরের চাদনগর ওব্যাট ব্যাক টু ব্যাক স্কুলে ওই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন।
এ সময় তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন মানবিক কার্যক্রম গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত প্রতিটি খাদ্য প্যাকেজে ছিল ১ কেজি গরুর মাংস, ২ কেজি পোলাও চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি পেঁয়াজ, ৪০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম তরল দুধ এবং ১ কেজি চিনি।
আপনার মতামত লিখুন :