অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম


Saidpurer Alo প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ /
অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম

মোঃ দেলোয়ার হোসেন ,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ৪ পরিবারের পাশে নগদ অর্থ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন সাবেক সংসদ সদস্য,জাতীয় নির্বাহী কমিটির সদস‍্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিঃ সহ সভাপতি বিলকিস ইসলাম।

শনিবার (১৪ মার্চ) সারাদিন ব‍্যাপী অসহায় পরিবার গুলোর পাশে নগদ অর্থ বিতরণ করেন।উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফরুয়া পাড়া  গ্রামের শরিফা বেগমের ৭ সদস‍্যের একটি কর্মহীন পরিবারে দুই বান্ডিল একপিচ ঢেউটিন নিয়ে সাহায‍্য করেন।

বাহাগিলি ইউনিয়নের ঠিকরীপাড়ার যে পরিবারের সবাই প্রতিবন্ধী শীর্ষক সংবাদটি প্রকাশিত হলে বিষয়টি বিলকিস ইসলাম’র দৃষ্টিগোচড়ে আসার পর সেখানে নগদ অর্থ প্রদান করেন। এ সময় তাদের দুর্দশার কথা শুনে আবেগে ভেঙ্গে পড়েন । গ্রামের শত শত মানুষের সামনে তিনি বলেন ভবিষতে ও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।এ ছাড়া ও পুটিমারী ইউনিয়নের উঃ কালিকাপুর শাহপাড়া গ্রামে মৃত‍্য ছকি মুদ্দিনের ছেলে দীর্ঘদিন যাবৎ কোমড়ের ব‍্যথাজনিত অসুস্থ‍্য মুক্তার আলীকে  একটি চার্জার ভ্যানগাড়ি দিয়ে সহায়তা  করেন। একই দিনে বিকালে চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী কামারপাড়ার আশ্রয়হীন স্বামী পরিত‍্যক্ত রেখা রানীকে একটি নতুন টীনের ঘর নির্মাণ করে দেন। এ সময় রেখা রানী নতুন ঘর পেয়ে বাধঁভাঙ্গা খুশী হয়।

 

অপর দিকে সৈয়দপুরে একজন ক‍্যান্সার ও একজন কিডনী রোগী কে ও আর্থিক সহায়তা প্রদান করেন।তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধি পরিবার গুলোকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন এবং ভবিষৎ এ তাদের পাশে থাকার আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত  ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক,  উপজেলার মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ।