

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের আতিয়ার কলোনীস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সংগঠনের পক্ষ থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত দুই শতাধিক রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :