বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মায়েদের সঙ্গে ইফতার ইউএনও


Saidpurer Alo প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ /
বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মায়েদের সঙ্গে ইফতার ইউএনও

মোঃ দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে নিরাপদ বৃদ্ধাশ্রম  ২ নং ইউনিটে বৃদ্ধ বাবা মায়েদের সাথে ইফতার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া। পূর্ব ঘোষিত কর্মসূচী ছাড়াই হঠাৎ ইফতার সামগ্রী নিয়ে বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়েছেন। এ সময় বৃদ্ধ মা বাবাদের সঙ্গে বসে ইফতার করেন এবং তাদের সুখ দুঃখের কথা শোনেন।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের নিরাপদ বৃদ্ধাশ্রম ২ নং ইউনিটে বৃদ্ধ বাবা মায়েদের সঙ্গে ইফতার করেন তিনি। বাহারী রকমের ফল মূল সহ সেখানে উপস্থিত হোন। তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন  আশ্রমের বাসিন্দারা।

ইফতার পেয়ে বৃদ্ধ হাসান আলী বলেন, আমরা বৃদ্ধাশ্রমে দীর্ঘদিন ধরে আছি এখানে খুব ভালো খাবার খাওয়ার সুযোগ হয়না। আজকে ইফতার নিয়ে এসেছে আমরা খুব আনন্দিত।

বৃদ্ধ আনোয়ার হোসেন বলেন, আমি পরিবার থেকে একজন নিপীড়ন মানুষ, বৃদ্ধাশ্রমে ৫ মাস ধরে আছি। ইতিপূর্বে পরিবার থেকে কেউ খোঁজ খবর নেয়নি। আজকে মমতাময়ী মা আমাদের ভালো ইফতার দিয়ে সহায়তা করেছেন।

নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজেদুল ইসলাম সাজু বলেন, আমি নিজ উদ্যোগে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছি। আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি।এখানে যারা বসবাস করে তাদের ভালো রাখাই আমার মূল লক্ষ‍্য। এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে অসহায় ছিন্নমূল মানুষেরা এখানে থাকে। আজকে ইউএনও মহোদয় এসে বৃদ্ধদের মাঝে ইফতার বিতরণ শেষে তিনি নিজেই ইফতার করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, আমি এর আগেও বৃদ্ধাশ্রমে এসেছিলাম অসহায় বৃদ্ধ বাবা মায়েদের পাশে দাঁড়িয়েছি। আজকে তাদের সঙ্গে ইফতার করতে পেরে আমি অত‍্যন্ত  আনন্দিত। আমি সার্মথ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করবো।