নীলফামারী-৪ আসনে ধানের শীষের নির্বাচনী শোডাউনে হাজার নেতাকর্মীর ঢল


Saidpurer Alo প্রকাশের সময় : জানুয়ারি ২৩, ২০২৬, ৩:০৬ পূর্বাহ্ণ /
নীলফামারী-৪ আসনে ধানের শীষের নির্বাচনী শোডাউনে হাজার নেতাকর্মীর ঢল

মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের নির্বাচনী প্রচারণা ঘিরে আনন্দ মিছিল হয়েছে। নির্বাচনী প্রচারণায় হাজার হাজার নেতা-কর্মীদের ঢল নামে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৫ টায় স্থানীয় মিনি স্টেডিয়ামে কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা  দলে দলে স্টেডিয়াম মাঠে অংশগ্রহণ করেন। এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দলের বিপুলসংখ্যক নেত্রী ও কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে একটি বিরাট মিছিলের বহর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতা—কর্মীরা দলীয়  নির্বাচনী প্রতীক সম্বলিত ব্যানার—ফেস্টুন বহন করেন।

মিছিলটি শুরুর আগে দুপুর ৩টায় স্টেডিয়াম মাঠে নীলফামারী—৪ আসনের বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির নেতৃত্বে  আমরা সকলে আজ একত্রিত হয়েছি। বিএনপি ৭১ এর শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি। ১২ তারিখে ইনশাআল্লাহ ধানের শীষের জয় হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির বিলকিস ইসলাম , সৈয়দপুর  রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার , সৈয়দপুর  রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি এ‍্যাড এস এম ওবায়দুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,সহ-সাংগঠপিক সম্পাদক দেলোয়ার হোসেন,সদস‍্য মাসুদ রানা পাটোয়ারী, কিশোরগঞ্জ বিএনপির  সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ.কে.এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ।