সৈয়দপুরে বাস চাপায় ভ্যানচালক নিহত 


Saidpurer Alo প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ /
সৈয়দপুরে বাস চাপায় ভ্যানচালক নিহত 

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে বাস চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ( সৈয়দপুর- নীলফামারী ) ওয়াবদা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘন্টাব্যাপী সড়কে যানবাহন বন্ধ হয়ে যায়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

বিষয়টি সৈয়দপুরের আলো কে নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ ওয়াদুদ ।

নিহত ভ্যান চালক নীলফামারীর পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের চিনিরবন্দর উপজেলার বিন্যাকুড়ী এলাকার মোঃ আবুল হোসেন (৪৭) ।

পুলিশ ও স্থানীয়রা সৈয়দপুরের আলো কে জানান, নিহত মোঃ আবুল হোসেন ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে উপার্জন করছিলেন। বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে তার ভ্যান নিয়ে বেড়িয়ে পড়েন। যাত্রী নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন। এমন সময় ডোমার ভাউলাগঞ্জ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী তোহা ক্লাসিক (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩৭৫) বাস চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু হয় ।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ ওয়াদুদ সৈয়দপুরের আলো কে জানান,বাস চাপায় ভ্যানচালক আবুল হোসেনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।