

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে প্রায় শতাধিক সনাতন ধর্মালম্বী পরিবার বিএনপিতে যোগদান করেছেন। এর মধ্যে ৩ জামায়াত ইসলামী ও ৭ জাপার সমর্থক যোগদান করেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রণচন্ডী ইউনিয়নের বাফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চলনায় নির্বাচনী আলোচনা সভা ও যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।এসময় যোগদানকৃত নবাগতদের লাল গোলাপের সংবর্ধণা দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সৈয়দপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান জুয়েল, স্বেচ্ছাসবক দলের নেতা আলমগীর, পলাশ, স্বপন, সাবেক সভাপতি মারূফুর ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল, স্বেচ্চাসেবক দলের সভাপতি নাজমুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাফলা গ্রামের বাসিন্দা চান কেশর দাশের নেতৃত্বে সনাতন ধর্মালম্বীর বিভিন্ন নারী-পুরুষ নেতৃবৃন্দের ফুলের উষ্ণতায় সিক্ত হয়ে বিএনপিতে যোগদান করেন। এসময় চান কেশর দাস বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা,গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমরা আজ সবাই মিলে এক যোগে বিএনপিতে যোগদান করলাম। জনগণের ভাগ্য উন্নয়নে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব এবং ভোট দিব। আজ আমরা বাংলাদেশের মূল স্রোতধারার রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করে নিজেকে গর্ববোধ করছি। উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের দল বিএনপি বিশ্বাস করে,দলমত নির্বিশেষে ধর্ম যার যার,রাষ্ট্র সবার।বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি।যা আজ এ মূলনীতির উপর আস্থা-বিশ্বাস রেখে সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ জনগন ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক স্বতঃস্ফূর্ত ভাবে বিএনপিতে যোগ দিচ্ছে।
আপনার মতামত লিখুন :