

সৈয়দপুরের আলোঃ নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সদর উপজেলার ঢেলাপীর সংলগ্ন কাদিখোল নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিষয়টি সৈয়দপুরের আলো কে নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।
স্থানীয়রা সৈয়দপুরের আলো কে জানান, সকালে কাটা পড়া অবস্থায় ওই নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে ঠিক কোন সময়ে এবং কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী সৈয়দপুরের আলো কে জানান, নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :