নীলফামারীতে এক ভিসা প্রতারক আটক 


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ /
নীলফামারীতে এক ভিসা প্রতারক আটক 

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছেন জেলার গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সৈয়দপুরের আলো কে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোঃ আকতার হোসেন।

জানা গেছে, গতকাল ৩০ অক্টোবর রাতে জেলার কলমেরটারী, চাপড়া সরমজানী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আমের আলীর ছেলে মোঃ মুসা আলী (২৫) কে আটক করা হয় ।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ সৈয়দপুরের আলো কে জানান, জেলা গোয়েন্দা নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন সৈয়দপুরের আলো কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়েছে। পরে নীলফামারী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।