নীলফামারীতে এক অনলাইন জুয়ারী  আটক


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ /
নীলফামারীতে এক অনলাইন জুয়ারী  আটক

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর কিশোরগঞ্জে অভিযান পরিচালনা করে মোঃ ওবায়দুল হক (৩৩) নামে এক অনলাইন জুয়ারীকে আটক করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) কিশোরগঞ্জ থানাধীন উত্তর দুরাকুটি পাগলাটারী এলাকায় মোঃ ওবায়দুল হক (৩৩) আটক করা হয় । আটককৃত  ঐ এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। এসময় তাঁর কাছ একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।