নীলফামারীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক এক 


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৩:০১ অপরাহ্ণ /
নীলফামারীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক এক 

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে তিন হাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়।

আজ বুধবার (২৯ অক্টোবর) রাতে সৈয়দপুরের আলো কে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নীলফামারী খ-সার্কেলের উপপরিদর্শক সাকিব সরকার।

বুধবার (২৯ অক্টোবর) জেলার সৈয়দপুর থানাধীন কামার পুকুরস্থ রাজা ফিলিং স্টেশনের দক্ষিণ পার্শ্বে রংপুর-সৈয়দপুর রাস্তার উপর পাটগ্রাম এক্সপ্রেস নামীয় ঢাকা টু ঠাকুরগাঁ অভিমুখী যাত্রীবাহী বাসে ( ঢাকা মেট্টো -ব- ১৩-২০৮০) তল্লাশী করে তিনহাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেট সহ একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আব্দুল খালেক (৫৬) ঠাকুরগাঁও জেলা বালিয়াডাংগী থানার দুর্গাপুর ইউনিয়নের কাশিডাংগা এলাকার মৃত ঠুমন ছেলে।

নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুরের আলো কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পাটগ্রাম এক্সপ্রেস নামীয় ঢাকা টু ঠাকুরগাঁ অভিমুখী যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্টো -ব- ১৩-২০৮০) তল্লাশী করে বাসের I4 ( আই ৪) নং সীটে বসা অবস্থায় তাঁর হাতে ধরা একটি কফি কালারের স্কুল ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মিথাইল অ্যামফিটামিনযুক্ত মাদকদ্রব্য যার বানিজ্যিক নাম ইয়াবা ট্যাবলেট ৩৮০০ ( তিনহাজার আটশত) পিস উদ্ধারপূর্বক উপরে বর্ণিত আসামীকে ঘটনাস্থলে গ্রেফতার করা হয়। সেই সাথে তাঁর ব্যবহৃত ০১ টি বাটন মোবাইল ফোন ও বাসের যাত্রী টিকেট জব্দ করে ।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নীলফামারী খ-সার্কেলের উপপরিদর্শক সাকিব সরকার সৈয়দপুরের আলো কে বলেন, আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। পরে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।