

সৈয়দপুরের আলোঃ নীলফামারীতে অনলাইন জুয়ার চারজন সক্রিয় সদস্যকে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় বার্তা ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন।
গত ২৬ অক্টোবর রাতে জেলা সদর থানাধীন যাদুরহাট বাজারস্থ ‘মুকুল টেলিকম এন্ড স্টুডিও দোকানে অভিযান পরিচালনা তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নীলফামারী সদর উপজেলার নতিব চাপড়া এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মুকুল হোসেন (৩০) ও একই এলাকার মোঃ নুরুল ইসলাের ছেলে মোঃ যশোর আলী (৩৬) ও মোঃ রোস্তম আলীর ছেলে মোঃ মোস্তাফিজার রহমান (২০) ও মৃত আলী হোসেনের ছেলে মোঃ মহুবুল ইসলাম (৩২)।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ সৈয়দপুরের আলো কে জানান, জেলা গোয়েন্দা নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁদের চারজনের গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চারটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। এবং প্রথমিকভাবে জিজ্ঞাসাবাদে সকল আসামীগণ অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেন এবং তাঁদের মোবাইল পর্যালোচনায় অনলাইন জুয়া খেলার অ্যাপস পাওয়া যায়।
এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন সৈয়দপুরের আলো কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়েছে। পরে নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :