

সৈয়দপুরের আলোঃ নীলফামারীতে পৃথক পৃথক অভিযানে ভিসা প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছেন জেলার গোয়েন্দা পুলিশ।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা এগারোটায় সৈয়দপুরের আলো কে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন।
গতকাল ২৭ অক্টোবর রাতে জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল ডাঙ্গারহাট ও সৈয়দপুর উপজেলার কয়নিজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন কিশোরগঞ্জ নয়নখাল ডাঙ্গারহাট এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মমিনুল ইসলাম(২১) ও সৈয়দপুর উপজেলার কয়নিজপাড়া এলাকার মোঃ আকতার হোসেনের ছেলে মোঃ শাহনেওয়াজ আক্তার সোয়েব (২৭) ।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ সৈয়দপুরের আলো কে জানান, জেলা গোয়েন্দা নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান পরিচালনা করে তাঁদের দুইজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন সৈয়দপুরের আলো কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়েছে। পরে সৈয়দপুর ও কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :