কিশোরগঞ্জ বিএনপি’র মতবিনিময় সভা ও সদস‍্য সংগ্রহ 


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ /
কিশোরগঞ্জ বিএনপি’র মতবিনিময় সভা ও সদস‍্য সংগ্রহ 

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র অধিন‍্যস্ত ইউনিট কিশোরগঞ্জের সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮  উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুশা মডেল দাখিল মাদরাসা মাঠে    মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়।

৮ নং ওর্য়াড বিএনপি’র লুৎফর রহমান’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামিয়ার রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সৈয়দপূর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি অধ‍্যক্ষ আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, সহ- সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,    উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, রেজাউল আলম বাবু, প্রবাসী কল‍্যাণ সম্পাদক নজরুল ইসলাম দুলু, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাঃ সাধারণ মিনারুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুনাইদ ইবনে রুবেল সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ৩১ দফা লিপলেট বিতরণ ও সদস‍্য সংগ্রহ অভিযান অব‍্যহত আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ আসনটি আমরা উপহার দিতে পারি সেই লক্ষে কাজ করে হবে।