

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সৈয়দপুরের শিল্প প্রতিষ্ঠান ইকু গ্রুপের সহায়তায় আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন ওইসব শিক্ষা উপকরণ ও চারা বিতরণ করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মাঠে ওই আয়োজন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফরোজ আহমেদ, আলহাজ্ব কুতুবুল আলম চারিটি ফাউন্ডেশন এর সদস্য প্রসেনজিত ঠাকুর শিশির , রাব্বি!
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সামিউল আলিম, , রাজা, আরিফুল ইসলাম সহ চ্যারিটি ফাউন্ডেশনের সদস্যরাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম বলেন, আমাদের এই ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে। সেই সাথে সবুজ বাংলাদেশ গড়তেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষে আজ শিক্ষা উপকরণ ও বিভিন্ন ফলজ, বনজ গাছের চারা বিতরণ করেছি। মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তিও দেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের খাদ্য সহায়তা, অসহায়দের চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানসহ বেশ কিছু জনহিতকর কাজ করে আসছে। পরে বিদ্যালয় চত্ত্বরে চারা রোপণ করা হয়।
আপনার মতামত লিখুন :