দূর্গামন্ডপ পরিদর্শন করলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ২:০৫ পূর্বাহ্ণ /
দূর্গামন্ডপ পরিদর্শন করলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাৎসব। এই উৎসব যাতে শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে এবং আনন্দ ভাগাভাগি করার লক্ষে সৈয়দপুর জেলা বিএনপির অধিন‍্যস্ত ইউনিট কিশোরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

(১ অক্টোবর) উপজেলার ৯ ইউনিয়নের মন্ডপ সমূহ পরিদর্শন করেন এবং যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশনা ও দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার যে আনন্দ তা ভাগাভাগি করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দর্শকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন বিএনপি শাসনামলে সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের নিরাপত্তা জোড়দার করা হয়। সম্প্রীতির বাংলাদেশে সংখ‍্যালঘু বলে কোন শব্দ নাই। তৃণমূল নেতাকর্মীর উদ্দেশ‍্যে আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক  নিজ নিজ জায়গা থেকে নিরাপত্তা জোরদার করতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে করে কেউ মব সৃষ্টি করতে না পারে। কোন কুচক্রী মহল শারদীয় উৎসবকে বাধাঁগ্রস্থ করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সার্বিক সহযোগীতার আশাবাদ ব‍্যক্ত করেন।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন, রণচনডী ইউনিয়ন যুবদলের সভাপতি মোকছেদুল ইসলাম আপেল সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।