

মো: রবিউল ইসলাম, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ধুমপুকুর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জেড মর্তুজা চৌধুরী (তুলা), বুধবার সন্ধ্যায় তিনি পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন,“বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। এ সম্প্রীতি আমাদের শক্তি, যা আগামীতেও ধরে রাখতে হবে। সকল ধর্মের মানুষ যাতে নির্ভয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, বিএনপি সব সময় সেই দাবির পক্ষে থাকবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মগড় ইউনিয়ন বিএনপির সংগ্রামী
আপনার মতামত লিখুন :