

মোঃ দেলোয়ার হোসেনঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় ২৮ সেপ্টেম্বর থেকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাশক্তি মহামায়া দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে ভক্তিভরে বরণ করার অধীর আগ্রহে উপজেলার প্রায় লক্ষাধিক হিন্দু নর-নারী। বর্ণিল বর্ণাঢ্য আয়োজনে মন্দিরের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। ঢাকের বোল, কাঁসরঘন্টা,শাখেঁর ধ্বনিতে মূখর হয়ে উঠবে উপজেলার ১১৭ টি পূজা মন্ডপ। শুভ মহালায়া দেবীকে আহবানের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।রবিবার ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে দশভূজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী ও কুমারী পূজা,১ অক্টোবর মহানবমী ২ অক্টোবর বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসব। ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে উপাসনার মঞ্চ,চোখ ধাঁধানো প্যান্ডেল এব গেট। রংবেরঙের লাইটিংয়ে সাজানো হয়েছে মন্ডপের চারপাশ। সরেজমিনে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, মৃৎশিল্পীরা মনের তুলিতে নিপুন হাতের শৈল্পিক ছোঁয়ায় রং তুলির আঁচড়ে দেবীদুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি জীবন্ত রুপে ফুটিয়ে তুলতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। হিন্দু ধর্মালম্বীদের কাছে দূর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতিবছর অশুরের বিনাশ কল্পে মা দুর্গা এই ধরাধামে আবির্ভূত হয়। সনাতন পঞ্জিকা অনুযায়ী এবছর দেবী দুর্গার ঘোটকে (ঘোড়ায়) আগমন আর দোলায় (নৌকায়)গমন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিথুন রায় জানান, সর্বজনীন দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম সৈয়দপুরের আলো কে জানান,এই দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে পালনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মনিটরিং টীম সহ আনছার সদস্যরা সার্বিক ভাবে নিয়োজিত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সৈয়দপুরর আলো কে জানান, এ বছর উপজেলায় ১১৭ টি পূজা মন্ডপে উদযাপিত হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্ততি নেয়া হয়েছে।
প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরায় আওতায় থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনছার সদস্য নিয়োজিত থাকবে। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গাপুজা পালিত হবে।
আপনার মতামত লিখুন :