লায়ন্স স্কুল এন্ড কলেজের সভাপতি অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ


Saidpurer Alo প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ /
লায়ন্স স্কুল এন্ড কলেজের সভাপতি অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নিয়োগ বাণিজ্য, শিক্ষকদের এমপিওভুক্তির খরচের নামে অর্থ আদায়, প্রতিষ্ঠানের আয় লায়ন্স ক্লাবে ব্যবহার, প্রতিষ্ঠানের গাড়ী ব্যক্তিগতকাজে ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠেছে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শফিয়ার রহমানের বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে সভাপতি হওয়ার পর থেকে নিয়মনীতিকে তোয়াক্কা না করে প্রতিমাসে ৭০ হাজার টাকা বেতন নেওয়া, প্রতিষ্ঠানের অর্থ লোপাটের অভিযোগ তুলেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার দুপুরে দুপুরে নীলফামারী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষকরা।

অভিযোগে সূত্রে জানা যায়, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শফিয়ার রহমান দায়িত্ব গ্রহনের পর থেকে প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি শুরু হয়েছে। গত ৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের সভাপতি বরাবের শিক্ষক ফোরামের পক্ষ থেকে প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি বন্ধে লিখিতভাবে দরখাস্ত দেওয়া হয়। কিন্তু তিনি তা আমলে না নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে শোকজ নোটিশ ও ২ জন সিনিয়র শিক্ষককে কর্মস্থলে না আসার মত স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করেন। এমনকি বহিরাগত লোকজন ডেকে শিক্ষকদের লাঞ্চিত করার চেষ্টা চালান। তাঁর এমন ঘটনায় সকল শিক্ষক-শিক্ষিকা এর প্রতিবাদ করেন। পরে তারা সভাপতি শফিয়ার রহমানের অনিয়ম-দুর্নীতি প্রতিকার চেয়ে নীলফামারী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগে নিয়ম বহির্ভূতভাবে প্রতি মাসে সভাপতি ৭০ হাজার টাকা বেতন গ্রহণ, নিয়োগ বাণিজ্য, এমপিভুক্তির খরচের নামে প্রতি শিক্ষকের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়া, প্রতিষ্ঠানের গাড়ি ব্যক্গিত কাজে ব্যবহার করা ও বিভিন্ন অজুহাতে প্রতিষ্ঠানের অর্থ নয়ছয় করাসহ অনিয়মের ১১টি অভিযোগ উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত করে সভাপতি অনিয়ম-দুর্নীতির প্রতিকার কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকারা।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির বর্তমান দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মসিউর রহমান এর সাথে সৈয়দপুরের আলোর প্রতিবেদক তার সাথে কথা বলার জন্য বিদ্যালয়ে গেলে তার অফিস কক্ষে তালা দেখতে পান । এছাড়াও একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায় নি ।

এ বিষয়ে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির শফিয়ার রহমান এর সাথে বিদ্যালয়ের অফিস ও তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।