কিশোরগঞ্জে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


Saidpurer Alo প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ /
কিশোরগঞ্জে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ( প্রতিনিধি)নীলফামারীঃ কিশোরগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় স্থানীয় মিনি স্টেডিয়ামে আলোচনা সভা শেষে স্থানীয় মিনি স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা অধিন‍্যস্ত ইউনিট কিশোরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথীর সঞ্চলনায়  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিঃসহ সভাপতি, সাবেক সংসদ সদস‍্য বিলকিস ইসলাম।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহ সভাপতি কাজী একরামুল হক, জিয়াউল হক জিয়া , জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, সাধারণ সম্পাদক রুপা আকতার, সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন সহ বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।