উত্তরা ইপিজেডে সংঘর্ষের ঘটনায় হাসপাতাল থেকে নিহত শ্রমিকের লাশ নিয়ে রাস্তা অবরোধ ‌


Saidpurer Alo প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ /
উত্তরা ইপিজেডে সংঘর্ষের ঘটনায় হাসপাতাল থেকে নিহত শ্রমিকের লাশ নিয়ে রাস্তা অবরোধ ‌

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক-যৌথ বাহিনীর সংঘর্ষের ঘটনায় নিহত হাবিবুর রহমান হাবিব (২১) এর লাশ নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ঘর ভেঙ্গে লাশ নিয়ে এসে উত্তরা ইপিজেড এর সামনে লাশ রেখে রাস্তার অবরোধ করেন শ্রমিকরা ।

এর আগে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন। নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান হাবিব (২১)। তিনি সদর উপজেলা সংলশী ইউনিয়নের কাজিরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে এবং উত্তরা ইপিজেডের ইকু ইন্টারন্যাশনাল (স্পিনিং অ্যান্ড কম্পোজিট) কোম্পানির কর্মী। এ ছাড়াও ২০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শ্রমিকরা জানান , যখন লাশটি নিয়ে যাওয়া হয় তারপর লাশটি শ্রমিকদের দিতে চাচ্ছি না । তারা জানান এর সঠিক বিচার বা সুরহা না হওয়া পর্যন্ত তারা দাফন করবেন না এবং এখানে লাশ রেখে দিবেন। তারা দাবি করে বলে লাশ ময়নাতদন্ত করতে দিবেন না ।

এর আগে নীলফামারী জেলা প্রশাসক ও পুলিশ সুপার শ্রমিকদের সঙ্গে কথা বললেও কেনো সুরহা করতে পারেনি ।

উল্লেখ্য আবারো দ্বিতীয় দফায় রাস্তা অবরোধ করেছেন শ্রমিকরা । এতে করে নীলফামারী ও সৈয়দপুর মহাসড়ক বন্ধ হয়ে গেছে। আর এর আগে দুপুর ৩ টায় শ্রমিকরা চলে গিয়েছিলেন। চারটার পর আবারো শ্রমিকরা লাশ দিয়ে এসে রাস্তা অবরোধ করেন। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী ও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।