সৈয়দপুরে এসপিজিআরসির প্রতিষ্ঠাতা আলহাজ্ব নাসিম খানের মৃত্যুবার্ষিকী পালন


Saidpurer Alo প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৫, ৩:২০ পূর্বাহ্ণ /
সৈয়দপুরে এসপিজিআরসির প্রতিষ্ঠাতা আলহাজ্ব নাসিম খানের মৃত্যুবার্ষিকী পালন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: স্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটির (এসপিজিআরসি) প্রতিষ্ঠাতা ও উর্দুভাষী জনগোষ্ঠীর অবিসংবাদিত নেতা আলহাজ্ব নাসিম খানের ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের বাশবাড়ি টালিমসজিদ সংলগ্ন এসপিজিআরসি কার্যালয়ের সামনে মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এসপিজিআরসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, এসপিজিআরসির চট্রগ্রাম বিভাগীয় সম্পাদক মো: সোহেল আশরাফি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দপুর শহর শাখার আমির শরফুদ্দীন খান, এসপিজিআরসির চট্রগ্রামের রোফাবাদ শাখার সাধারণ সম্পাদক আজিজ রেহান, সৈয়দপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান, ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম এবং সৈয়দপুর পৌর বিএনপির ১৪ নং ওয়ার্ডের সভাপতি রিয়াজ আহমেদ হীরা। এতে সভাপতিত্ব করেন এসপিজিআরসির সৈয়দপুর শাখার সভাপতি মো: রেয়াজ আকবর। এসপিজিআরসির সৈয়দপুর শাখার সাধারণ সদস্য ও পৌর বিএনপির ১৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসিফ হোসেন গুড্ডুর সঞ্চালনায় আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসপিজিআরসির সৈয়দপুর শাখার সহ-সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদ নাসিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সৈয়দপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবু প্রমূখ। এর আগে বাদ আসর মসজিদ বাইতুস সালামে আলহাজ্ব নাসিম খানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ওই মসজিদের খতিব ও ইমাম ডা: মাওলানা নাসিম মাজহারি।