নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 


Saidpurer Alo প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৫, ৩:০৭ পূর্বাহ্ণ /
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে বাড়ি ফেরার পথে বালুর ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার কচুকাটা বন্দর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সৈয়দপুরের আলো কে জানান, বাজার থেকে তারকাটা কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেলে তিনি সড়কে পড়ে যান। এসময় পিছনে থাকা আরেকটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি সৈয়দপুরের আলো কে নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আর সাঈদ । তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাক্টর আটক করা হয়েছে, তবে চালক পালাতক রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।