সৈয়দপুরে মেলার নামে লটারি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি 


Saidpurer Alo প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৫, ৮:২১ পূর্বাহ্ণ /
সৈয়দপুরে মেলার নামে লটারি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি 

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে গ্ৰামীণ ক্ষুদ্র ও কুটি শিল্প মেলায় ‍র‌্যাফেল ড্রো, লটারি, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছেন সচেতন জনতা সৈয়দপুর।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় নীলফামারীর সৈয়দপুরের প্রাণকেন্দ্র পাঁচ মাথা মোড়ে সচেতন জনতা সৈয়দপুর এর ব্যানারে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় । এতে স্থানীয় ইমাম, আলেম সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, মেলার নামে ধর্ম, সমাজ ও সংস্কৃতিকে অবমাননা করে যেভাবে অসামাজিক কর্মকাণ্ড চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যুব সমাজ নষ্ট হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে।

‎এ সময় বক্তারা আরো বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ পরিপন্থী লটারির নামে জুয়া একটি সামাজিক ব্যাধি। মেলার নামে এমন কর্মকাণ্ড বন্ধ না হলে যুবসমাজ বিপথে যাবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এ ধরনের জুয়া বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

‎বক্তারা আরও বলেন, ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মেলায় লটারির নামে যে জুয়া চলছে, তা আইনিভাবেই নিষিদ্ধ করা উচিত। এইসব কার্যকলাপ বন্ধ করে একটি সুস্থ, নৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।