

মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে এক স্কুল শিক্ষিকার গোপন ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে আবুল খায়ের (৩৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৮ আগস্ট)সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। গতকল তাকে ঢাকার গাজীপুর কাশেমপুরের এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আবুল খায়ের উপজেলার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি মাগুড়া ইউনিয়নের দর্জি পাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে ভুক্তভোগীর শিক্ষিকার সাথে পরিচয় হয় আবুল খায়েরের।পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে ফোনে কথা বার্তা হতো। চতুর আবুল খায়ের দূর্বলতার সুযোগ বুঝে বোনের বিয়ের কথা বলে ভুক্তভোগী শিক্ষিকার কাছে চার লাখ টাকা ধার নেয় । পরবর্তিতে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক গভীর হলে তিনি বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসতো। এতে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হলে তারা প্রায়ই সময় ভিডিও কলে কথা বার্তা বলতো। এসময়ে আবুল খায়ের ভুক্তভোগীর গোপন ভিডিও ধারণ করেন।
এক সময় ভুক্তভোগী ধার করে নেয়া চার লাখ টাকার জন্য চাপ দিলে তিনি এসব ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ভুক্তভোগী শিক্ষিকা উপায় না পেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে ঢাকা থেকে গ্রেফতার করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডঃ মোসা মাহমুদা খাতুন বলেন, এবিষয়টি গতকাল আমি শুনেছি তার বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনছার্জ আশরাফুল ইসলাম আরও বলেন, গতকাল আবুল খায়ের নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :