সৈয়দপুরে রহস্যজনক মৃত্যু ‘অন্যের ঘরে’ পাওয়া গেল নারীর লাশ


Saidpurer Alo প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৫, ১:২৫ অপরাহ্ণ /
সৈয়দপুরে রহস্যজনক মৃত্যু ‘অন্যের ঘরে’ পাওয়া গেল নারীর লাশ
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর অন্যের ঘর থেকে মোছাঃ আলেমা (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার মুন্সিপাড়া (মহিলা কলেজের পাশে) মোঃ জাহিদুল (৫০) এর কোয়াটার থেকে ঐ নারীর মৃতদেহ উদ্ধার করেন পুলিশ।
স্থানীয়রা  বলেন, তিনদিন আগে রাতে ঐ কোয়াটারে বসবাসকারী জাহিদুল ঐ নারীকে নিয়ে আসে । ঐ রাতে কি হয়েছে তারপর থেকে আমার জানি না । তার রুমে তালা ঝুলিয়ে রাখছে । আজ সকালে ঐ কোয়াকাটারের পাশের সেলিনা নামে এক বাসিন্দাকে সকালে কল দিয়ে জাহিদুল বলেন,আমার রুমে একজন মরে আছে । এ কথা বলে জাহিদুল কল কেটে দেয়। পরে ঐ বাসিন্দা স্থানীয়দের বিষয়টি বললে স্থানীয়রা সৈয়দপুর থানা পুলিশকে খবর দেয়। পরে সৈয়দপুর থানা পুলিশ লাস উদ্ধার করে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন বলেন , খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশসহ বাসাটি আমাদের জিম্মায় নিয়েছি। রংপুর থেকে ক্রাইম সিন টিম আসছে। তারা আসার পর সরেজমিন সুরতহাল রিপোর্ট করে লাশ থানায় নেয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত মানুষ ভীড় জমিয়েছে ঘটনাস্থলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিআইডি দল তদন্ত কার্যক্রম পরিচালনা করছিল।