রেলওয়ে কারখনার সাবেক সহকারী কর্মব্যবস্থাপক ইজহারুল হকের ইন্তেকাল


Saidpurer Alo প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৫, ৪:২৬ পূর্বাহ্ণ /
রেলওয়ে কারখনার সাবেক সহকারী কর্মব্যবস্থাপক ইজহারুল হকের ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরের রসুলপুর এলাকার বাসিন্দা বাংলাদেশ রেলওয়ে কারখনার সাবেক সহকারী কর্মব্যবস্থাপক (এ ডাবলুএম) ইজহারুল হক মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৬ টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ইজহারুল হক এজাজ আহমেদ, নেয়াজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ ও সরফরাজ আহামেদের বাবা। এছাড়া তিনি আতিয়ার কলোনীর বাসিন্দা শাহিদ আজিজের চাচা। তার নামাজে জানাজা বাদ মাগরিব রসুলপুরে অবস্থিত ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় গোলাহাট কবরস্থানে দাফন করা হবে।