

মোঃ মারুফ হোসেন লিয়নঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে গণমিছিল করেছে নীলফামারী জেলা জামায়াতে ইসলামী ও সৈয়দপুর উপজেলা এবং শহর শাখা ।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সাড়ে এগারটার দিকে নীলফামারী জেলা শহরের বড় বাজার থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। একাই দিনে বিকাল সাড়ে পাঁচটায় সৈয়দপুরের স্থানীয় স্মৃতি অম্লান চত্ত্বর, জিআরপি মোড় থেকে উক্ত কর্মসূচী শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সমাবেশে মিলিত হয় ।
নীলফামারী ও সৈয়দপুরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাওয়ার ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমতাজুল ইসলাম জানান, ৫ই আগস্ট ঐতিহাসিক দিন। ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশ মুক্ত হয়েছে স্বৈরাচার থেকে। গণঅভ্যুত্থান মনে করিয়ে দেয় অন্যায় অত্যাচার আর নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না।
এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতা কর্মী গণমিছিলে অংশ নেন।
আপনার মতামত লিখুন :