

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীতে ট্রাক্টরের চাপায় আইয়ুব আলী (৫৫) নামের এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন।
রবিবার ( ৬ জুলাই ) বিকালে ঘটনাটি নীলফামারী সদরের বাইপাস সড়কে ঝন্টুর মোড় নামক স্থানে ঘটে। নিহত ওই ইজিবাইক যাত্রী একজন পান ব্যবসায়ী। তিনি বেরুবন্দ গ্রামের ভুট্টু মাহমুদের ছেলে।
স্থানীয়রা সৈয়দপুরের আলো কে জানান, আইয়ুব আলী জেলা শহরের আরত থেকে পান কিনে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে বাইপাস সড়ক অতিক্রম করার সময় ঝন্টুর মোড়ে ইট বহনকারী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তিনি নিহত হন। এলাকাবাসী ট্রাক্টরটি আটক করলেও এর চালক হেলপার পালিয়ে যায়।
ঘটনা সত্যতা সৈয়দপুরের আলো কে নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ । তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ট্রাক্টরটি জব্দ করে। ট্রাক্টরের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :